বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাইক জেনারেল হাসপাতাল ও বগুড়া প্রফেশনালস ক্লাবের মধ্যে এমওইউ সই

Main Admin
নভেম্বর ৩, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাইক জেনারেল হসপিটাল লিমিটেড ও বগুড়া প্রফেশনালস ক্লাব (বিপিসি)-এর মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা ও কমিউনিটি সার্ভিস জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রবিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিপিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কো-ফাউন্ডার ও ক্লাব সেক্রেটারি মাসুদ মবিন, প্রভাষক মো. আবুল কালাম আজাদ, নেকটারের সাবেক পরিচালক ও মুহাম্মদ মাহমুদুর রহমানসহ অন্যান্য সদস্যরা। সাইক জেনারেল হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশন মো. মামুনুর রশিদ রাসেল, মার্কেটিং ম্যানেজার সুব্রত কুমার ঘোষ ও মার্কেটিং অফিসার মো. সিহাব উদ্দিন।

ঠনঠনিয়া ভাই পাগলা মাজারের পাশে অবস্থিত অনুমোদিত সাইক জেনারেল হসপিটাল আধুনিক ল্যাব, দক্ষ টেকনোলজিস্ট ও অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে আসছে। বিপিসির সদস্য সংখ্যা এক হাজারেরও বেশি, যারা পেশাগত উন্নয়ন ও সমাজসেবায় কাজ করে যাচ্ছে।

চুক্তির আওতায় বিপিসি সদস্য ও তাদের পরিবার প্যাথলজি টেস্টে ২৫-৩০% ছাড়, এক্স-রে ও অন্যান্য ইমেজিংয়ে ২০% ছাড় এবং এমআরআই/সিটি স্ক্যানে ২০% ছাড় পাবেন। উভয় প্রতিষ্ঠান সমাজের কল্যাণে দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।