পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ

Md Abu Bakar Siddique
নভেম্বর ৯, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরগুনার আইনজীবী নেতারা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবে জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ প্রতিবাদ জানান।

আইনজীবী নেতারা জানান, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। ওই সভায় তিনি বলেন, ‘ওকালতি যারা করে তারা কিন্তু টাউট-বাটপার।’

বক্তারা বলেন, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে এ ধরনের অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো আইন অঙ্গনের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেছে। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের মর্যাদা ও সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ফরহাদের এ বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে দেশজুড়ে আইনজীবীরা তার মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তারা অবিলম্বে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারসহ ক্ষমা চাইতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমিন, সদস্যসচিব মনোয়ারা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবুর রহমান ও সদস্যসচিব আবদুল ওয়াসি মতিনসহ অন্যান্য আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।