পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সালমান শাহ হত্যা মামলা: সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৮, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। প্রসিকিউশন শাখার উপ-পরিদর্শক জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন।

গত সোমবার মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু, রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।