বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক

Main Admin
মে ১০, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁয়ে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান নামের এক যুবককে আটক মোঃ হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সংলগ্ন মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা গ্রামের আ: সাত্তার খাঁনের ছেলে।

পুলিশ জানায়, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কের মেঘনা টোলপ্লাজা অংশে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন অভিযান চালায়।

এ সময়ে একটি মোটরসাইকেল আটকে তল্লাশি করা হয়। তল্লাশি করে গাড়ির টুল বক্সের ভেতরে রক্ষিত একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার তদন্ত (ওসি) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, আটককৃত ব্যক্তি তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।