বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে জমি বিরোধের জেরে কিশোরীর শরীরে গরম পানি ঢালার অভিযোগ, গ্রেপ্তার মামা-মামি।

তারেক হাসান চৌধুরী
অক্টোবর ২৮, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

  1. সোনারগাঁয়ে জমি বিরোধের জেরে কিশোরীর শরীরে গরম পানি ঢালার অভিযোগ, গ্রেপ্তার মামা-মামি।

তারেক হাসান চৌধুরী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় কিশোরীর মামা জাকির হোসেন ও মামি সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের কালাপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের পরিবারের সঙ্গে তাঁর বোন রওশন আরার পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে ঘুমন্ত কিশোরী আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন সোনিয়া আক্তার। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

কিশোরীর মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে তাতে কোনো সমাধান হয়নি। মেয়ের ওপর নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে তিনি সোনারগাঁ থানায় মামলা করেন।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেন ও সোনিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারিক বলেন, কিশোরীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়েছিল। তবে সমাধান না হওয়ায় ভুক্তভোগীর মা মামলা করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরেই কিশোরীর ওপর এ নির্যাতন চালানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।