বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোহেল তাজের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আবারও বিয়ে করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ । নেট দুনিয়ায় তাদের বিয়ের ফটোশুটের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার ( ১৭ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে।

পাত্রীর নাম শাহনাজ পারভীন শিমু, যিনি ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত।

একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বৌ শিমু।

dhakapost

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া।

এর আগে গত ডিসেম্বরে ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

কনে আয়রন গার্লখ্যাত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।