বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হজ ব্যবস্থাপনায় ইন্দ্র মালয়েশিয়ান মডেল সফলতা আনতে পারে

Main Admin
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় দুই দেশ এই যে পরিবর্তন এনেছে, তা যে কোনো দেশের জন্য মডেল হতে পারে। তাদের মডেল যদি পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে চালু করা যায়, তাহলে এ দেশের হজযাত্রীরা স্বল্প খরচে হজ করতে পারবেন। জাতীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা অফিসার্স ক্লাবে ‘সহজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। বাংলাদেশ হজ একাডেমি এ সেমিনার আয়োজন করে।
খালিদ হোসেন বলেন, ইন্দো-মালয়েশিয়া মডেলে জনগণ ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে হজে যেতে পারেন। এমন সঞ্চয়ের মাধ্যমে হজের খরচ নির্বাহের পদ্ধতি চালু থাকায় স্বল্প আয়ের মানুষও হজে যেতে পারেন।
তিনি বলেন, এ দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজ সঞ্চয় স্কিমে সম্পৃক্ত থাকায় তাদের জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে। এটি দেশের উন্নয়ন-অগ্রগতিকে ত্বরান্বিত করে।
ইসলামী ব্যাংকগুলোর সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্ব সেমিনারে মুহাম্মদ শামসুদ্দোহা, ড. মুহাব্ববত হোসাইন ও ড. মুফতি ইউসুফ সুলতান তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।