দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার ময়মনসিংহে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউজ মাঠের জনসভায় তাঁর আগমনকে কেন্দ্র করে উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তাই চলছে মঞ্চ তৈরীর কাজ। স্থান পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে প্যানা ও ফেস্টুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নেতৃবৃন্দ বলছেন, দীর্ঘদিন পর আমাদের নেতা তারেক রহমান ময়মনসিংহে আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছাসের সৃষ্টি হয়েছে। এই সভাকে সাফল্য মন্ডিত করেতে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোকে আমরা কাজ করছি। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিপুল সংখ্যক জনতার সামনে তারেক রহমান বক্তব্য রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ময়মনসিংহ।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান আমদের মাঝে আসছে এ খবর পেয়েই আমরা ঈদের আমেজ অনুভব করছি। তারেক রহমানের জনসভাকে সফল করতে বিভাগের চারটি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছি। জনসভায় বিপুল সংখ্যক জনসমাবেশ ঘটানোর লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ২৪টি আসনের বিএনপির দলীয় প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় জনসমাগম ঘটাতে কাজ করে যাচ্ছেন। জনসভায় তারেক রহমানের নির্বাচনী দিক নিদের্শনা মূলক ও নতুন দেশ গড়ার প্রত্যয় ও প্রতিশ্রুতির বক্তব্য শুনতে জনসাধারণ মুখিয়ে আছেন।

