বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আজ সারাদিন চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় গত দুই দিন ধরে বয়ে যাচ্ছে  মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস ও কনকনে শীতে জেলার ৪ উপজেলার ১৫ লাখ মানুষ জবুথবু হয়ে পড়েছে।  বিকাল থেকে পরদিন বেলা ১০টা পর্যন্ত  চলছে শীতের দাপট।  সূর্যের দেখা মিললেও কুয়াশাভেদ করে তা উত্তাপ ছড়াতে পারছেনা।  আজ শনিবার  চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭  ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ার কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ।তার সময়মত কাজে যেতে পারছেনা। অপরদিকে সন্ধ্যা নামার সাথে-সাথেও শীতের প্রকোপ বাড়ছে। শীতের কারণে শীতজনিত রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডা, জ্বর, হাচি-কাশিতে আক্রান্ত হচ্ছে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার কারনে দুর্ভোগ বেড়ে গেছে । বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। দিনমজুররা কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ব্যবসায়ও শীতের প্রভাব পড়েছে। সন্ধ্যার পর জনসমাগম কম থাকায় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। শীতের প্রকোপে গোটা জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। শীত জেকে বসলেও এখন পযন্ত শীতাথ মানুষের মাঝে কোন শীতবস্ত বিতরণের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া  অফিস  জানায়, আজ শনিবার সকাল  ৯ টায়  জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৫ ভাগ। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৯৭ শতাংশ। আগামীকাল থেকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।