বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৮০

Sun this Ja ham
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শনিবার ভোরে সংঘটিত এক ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই ভূমিধসটি জাভার পশ্চিম বান্দুং অঞ্চলের দুটি গ্রামে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে আঘাত হানে। এতে বসতিপূর্ণ এলাকা মাটিচাপা পড়ে যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি নিশ্চিত করেছেন, এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, শনিবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, বহু বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৮২ জনকে খুঁজে পাওয়া যায়নি।

এর আগে গত বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১২০০ মানুষ নিহত এবং ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব বন্যা ও ভূমিধসে বন উজাড়ের বড় ভূমিকা রয়েছে। বন ধ্বংসের কারণে পাহাড়ি এলাকা থেকে প্রবল কাদার ঢল নেমে গ্রামগুলো প্লাবিত হয়েছে। পশ্চিম বান্দুংয়ের মেয়র জেজে রিচি ইসমাইল সাংবাদিকদের জানান, নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছে। তবে তিনি সতর্ক করে বলেন, এলাকাটির ভূপ্রকৃতি অত্যন্ত দুর্গম এবং মাটি এখনও অস্থির অবস্থায় রয়েছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, তারা হাতে খোঁড়াখুঁড়ি চালাচ্ছে, পানি পাম্প দিয়ে মাটি সরাচ্ছে এবং ড্রোন ব্যবহার করে নিখোঁজদের সন্ধান করছে।

মানবজমিন অনলাইন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।