বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে মক্কা-জেদ্দায় হামলার সতর্কতা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনার মধ্যে পবিত্র নগরী মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা জারি করেছে সৌদি আরব। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সতর্কতা জারি করে রিয়াদ। তবে কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় দেশটি।

মক্কার পাশাপাশি জেদ্দা ও তাইফেও সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরে সৌদি আরবের বিভিন্ন স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। এর মধ্যেই মক্কায় এমন সতর্কতা জারি করা হলো। ইসলামের সবচেয়ে পবিত্র নগরী মক্কাতেই পবিত্র কাবা শরিফ অবস্থিত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মক্কায় এমন সতর্কতা জারি করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই তা তুলে নেওয়া হয়।

গতকাল সোমবার ইয়েমেন থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন আহত হন। এরপর সৌদিও পাল্টা হামলা চালায়।

হুথিদের লক্ষ্য করে সৌদির তিন শতাধিক বিমান হামলা

হুথিদের লক্ষ্য করে গত পাঁচ দিনে তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এমন দাবি করেছে হুথিরা। সৌদি আরব হামলা অব্যাহত রাখলে উত্তেজনা আরও বাড়ানো হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।

গতকাল সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা বলেছে, সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ও ইউরোফাইটার টাইফুনসহ অন্যান্য যুদ্ধবিমান দিয়ে এসব হামলা চালানো হয়েছে।

গত দুই সপ্তাহে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এতে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার লড়াই শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।

২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এ সময় হুথিরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে। এরপর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

হুথিরা পিছু না হটায় ২০২২ সালে জাতিসংঘের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয়। এরপর দীর্ঘ সময় দুই পক্ষের মধ্যে আর কোনো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেনি। কিন্তু সম্প্রতি তাদের মধ্যকার যুদ্ধবিরতি অকার্যকর হয়ে গেছে।

সৌদি আরবের হামলার জবাবে খামিস মুশাইতের বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, এ হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও অস্ত্রভান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: এএফপি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।