বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কেরু চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন।। লক্ষ্যমাত্রা ৪ হাজার ২শ মেট্রিক টন চিনি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকল চলতি আখ মাড়াই মৌসুম ২০২৪-২৫ উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ  আকবার আলী শেখ, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম,পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্কসহ অনেকেই উপস্থিত ছিলেন।  এর আগে কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

চলতি আখ মাড়াই মৌসুমে ৬৫ দিন কার্যদিবসে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মিলটি । চলতি মাড়াই মৌসুমে ৫ হাজার  ১১৫ একর জমিতে আখচাষ রয়েছে। যার মধ্যে কৃষকের জমিরে পরিমাণ ৩ হাজার ৪৫৫ একর ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ। আখ থেকে চিনি আহরণের ৬% হার ধরা হয়েছে।

উল্লেখ্য ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদন করে আসছে। দীর্ঘ চলমান মিলটি বয়সের ভারে নুয়ে পড়েছে। ফলে প্রতি বছরই চিনি মিলটিকে লোকসান গুনতে হচ্ছে। তবে ২০১৬ সালে মিলটি আধুনিকায়ন কাজ শুরু হলেও এখনো কাজ চলামান রয়েছে। চলতি আখ মাড়াই মৌসুমে আধুনিকায়ন কাজ শেষ করে পরীক্ষামূলক চালু করা হবে বলে জানা গেছে।

গত ২০২৩- ২০২৪ আখ মাড়াই মৌসুমে দর্শনা কেরু চিনিকলে ৫৬ হাজার ৪১৩ মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৬০৮ মেট্রিক টন ‍চিনি উৎপাদিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।