বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

কোপা আমেরিকার সেরা দলে আর্জেন্টিনার ৫, ব্রাজিলের ১

Main Admin
আগস্ট ২, ২০২৪ ১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইনালের দুই সপ্তাহ পর টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে কোপা আমেরিকা। এতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আছেন পাঁচজন, রানার্সআপ কলম্বিয়ার দুজন। এ ছাড়া ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের আছেন একজন করে।

গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলা কোপা আমেরিকার ৪৮তম আসরে অংশ নেয় ১৬টি দল। ৩২ ম্যাচের টুর্নামেন্টে ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ১৬তম বারের মতো মহাদেশসেরার ট্রফি জেতে আর্জেন্টিনা।

২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশের গোলকিপার হিসেবে জায়গা করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার এই গোলকিপার পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছেন। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে সেভ করেন দুটি শট। রক্ষণে চার ডিফেন্ডার হিসেবে জায়গা হয়েছে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরোর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।