বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ক্যান্সার আক্রান্ত জবার পাশে ইনার হুইল ক্লাব

মোঃ হাবিবুর রহমান দীপু, চুনারুঘাট
ডিসেম্বর ১৩, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি গ্রামের মেধাবী ছাত্রী জবা। লেখাপড়া শেষ করে আর্থমনবতার সেবায় নিজেকে বিলিয়ে দিবে এই স্বপ্ন ছিল তার। কিন্তু এখন নিজেই অন্যের সেবা পাওয়ার প্রত্যাশায় প্রহর কাটে তার। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে থমকে গেছে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু  জবার এই স্বপ্নকে বাচিয়ে রাখতে এগিয়ে এসছেন অনেকেই। এমনকি ক্যান্সার জেনেও ইসমাইল নামক এক যুবক বিয়ে করেছেন তাকে। ব্যয় বহুল চিকিৎসার টাকা যোগাতে এখনও অনেকেই এগিয়ে আসলেও প্রত্যাশিত পরিমাণ টাকা এখনও পাওয়ার কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে তার চিকিৎসার টাকা যোগান দিতে এবার এগিয়ে এসেছে নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব। হবিগঞ্জ ক্লাবের উদ্যোগে সাড়া দিয়ে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫ এর ৪টি ক্লাবের যৌথ প্রজেক্ট থেকে জবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ৮ সিম্বের বিকেলে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির বাসায় এক অনুষ্ঠানে জবার হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। এ  সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি,সেক্রেটারি এডভোকেট তাহমিনা খান, আই পি পি মাহফুজা আক্তার ডলি, ভাইস প্রেসিডেন্ট-১ মোছাঃ রওশনারা আক্তার, ট্রেজারার রায়হানা বেগম, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী, সদস্য সালমা সুলতানা পলি প্রমুখ।
যৌথ প্রজেক্টে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, ইনার হুইল ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা, ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রো এবং ইনার হুইল ক্লাব অব দিলকুশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।