বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গ্রুপ ইন্স্যুরেন্স পরিসেবা দিতে টিএমএসএস-এর সাথে সানলাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং টিএমএসএস সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি সই করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) স্বাক্ষরিত চুক্তিটির আওতায়, টিএমএসএস-এর সব কর্মীদের গ্রুপ বীমা কভারেজ প্রদান করবে সানলাইফ ইন্স্যুরেন্স। এই চুক্তিটি টিএমএসএস-এর কর্মীদের আর্থিক সুরক্ষা নিশিচত করতে ভূমিকা রাখবে।

সানলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিক আহমেদ এবং টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা-বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও সানলাইফের চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খান, সানলাইফের কর্পোরেট বিজনেস প্রধান মাহমুদ আফসার এবং টিএমএসএস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলামসহ উভয় সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।