বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন তাসকিন

Main Admin
এপ্রিল ২৮, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিমান ধরলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। চলতি জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। গোড়ালিতে ব্যথা অনুভব করায় তাকে চিকিৎসা করাতে যুক্তরাজ্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তাসকিন লেখেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

তাসকিন আহমেদ

বর্তমানে তিন ফরম্যাটেই জাতীয় দলের নিয়মিত মুখ তাসকিন আহমেদ। তবে জিম্বাবুয়ে সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়েছে। একই কারণে চট্টগ্রাম টেস্টেও খেলা হচ্ছে না এই টাইগার পেসারের।

এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের অ্যাপয়নমেন্ট নেওয়া হয়েছ। ফলে এর আগেই তিনি সেখানে থাকবেন। তাসকিনের সঙ্গে থাকবেন দেবাশীষও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।