বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ছুটির দিনে দেশের বিভিন্ন আদালতে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

Main Admin
আগস্ট ৩, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন। আইনমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, জামিন পাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ শিক্ষার্থী রয়েছে।

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দায়ের করা বিভিন্ন মামলায় গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এজন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন।

এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২ আগস্ট) ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে ৫ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিতকৃত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদের জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।