পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জিম্বাবুয়ের বিপক্ষে নেই বাবর, খেলবেন অস্ট্রেলিয়া সিরিজে

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

একসঙ্গে চারটি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুই দলের বিপক্ষে পৃথক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দেশটির। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজে বাবর আজম সুযোগ পেলেও তাকে জিম্বাবুয়ের বিপক্ষে রাখেনি পিসিবি।

দল নির্বাচনের পেছনে যুক্তি তুলে ধরে এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচকরা বলেছেন, ‘রোটেশন পলিসি মেনেই স্কোয়াড নির্বাচন করা হয়েছে, যাতে ঘরোয়া ক্রিকেটের পারফরমাররাও যথেষ্ট সুযোগ পান। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বোর্ডের কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত।’

দলে অদলবদলের বিষয়টি যে শুধু বাবর-কেন্দ্রিক সেটি বোঝাতে নির্বাচকরা মোহাম্মদ রিজওয়ানের উদাহরণ টেনে বলেছেন, ‘বাবর আজম, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও তাদের অস্ট্রেলিয়া সিরিজে ফেরানো হয়েছে। আবার মোহাম্মদ রিজওয়ানকে অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ রাখা হলেও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল

আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল

আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনওয়াজ দাহানী, তৈয়ব তাহির।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল

আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির, উসমান খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।