বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি, ফি এক হাজার টাকা

Main Admin
জুলাই ৩০, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ কোর্সে ভর্তির জন্য আগামী ২৪ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন। কোর্সটি পরিচালনা করবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা

১. কোর্সের নাম: কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স।

২. কোর্সের মেয়াদ: চার মাস।

৩. কোর্সের সময়: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৫।

৪. কোর্স শেষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের ওপর সরকারি সনদ প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

১. প্রশিক্ষণার্থীর যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর।

৩. ভর্তি ফি: এক হাজার টাকা মাত্র।

কোরিয়ান ভাষা শিক্ষার এ কোর্স চার মাসেরছবি: সংগৃহীত

আবেদন করতে যা লাগবে

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে—

১. প্রার্থীর দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।

২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি।

৩. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

আবেদনের বিস্তারিত তারিখ

১. ভর্তি ফরম সংগ্রহ ও জমার দেওয়ার শেষ তারিখ: ৩ থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।

২. ভর্তি পরীক্ষার তারিখ ও সময় (মৌখিক পরীক্ষা): ২৫ আগস্ট ২০২৫, সকাল ১০টায়।

৩. পরীক্ষার ফলাফল: ২৬ আগস্ট ২০২৫, বেলা তিনটা।

৪. ভতি৴র তারিখ: ২৭ আগস্ট ২০২৫।

৫. অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ৩১ আগস্ট ২০২৫।

৬. ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর ২০২৫।

৭. ক্লাসের সময়: রোববার থেকে বৃহস্পতিবার, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।