বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

টানা পাঁচ জয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল মুম্বাই

Main Admin
এপ্রিল ২৮, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

টুর্নামেন্টের শুরুর দিকে চরম বাজে ফর্মে থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখল এবং উঠে গেল পয়েন্ট তালিকার তিন নম্বরে।

প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই করে ৭ উইকেটে ২১৫ রান। হাফ সেঞ্চুরি করেন রায়ান রিকেলটন (৫৮) ও সূর্যকুমার যাদব (৫৪)। শেষ দিকে নামান ধির (২৫) ও করবিন বশ (২০) ছোট অথচ কার্যকর ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। ২১ বলে ২৯ রান করে এবং পরে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন উইল জ্যাকস।

লক্ষ্য তাড়া করতে নেমে লখনউর শুরুটা ভালো না হলেও নিকোলাস পুরান ও মিচেল মার্শ কিছুটা হাল ধরেছিলেন। কিন্তু সপ্তম ওভারে উইল জ্যাকসের জোড়া আঘাতে ভেঙে পড়ে লখনউর মধ্যভাগ। এরপর আয়ুশ বাদোনি (৩৫) চেষ্টা করলেও মিচেল মার্শের (৩৪) আউটের পর ১৫তম ওভার থেকে লখনউর ব্যাটিংয়ে নামে ধস।

বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখান জসপ্রিত বুমরা ও ট্রেন্ট বোল্ট। বুমরা মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, আর বোল্ট ২০ রানে শিকার করেন ৩টি উইকেট। ইনিংসের শেষ বলে লখনউ অলআউট হয় ১৬১ রানে।

এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুম্বাই উঠেছে টেবিলের তৃতীয় স্থানে। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে পাঁচটি হার নিয়ে লখনউ রয়েছে ছয়ে, তাদের পয়েন্ট ১০।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।