বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘তাণ্ডব’ এর পূর্বাভাসে শাকিবের চমক

অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গতকাল রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’র ফোরকাস্ট প্রকাশ করা হয়েছে। এতে নতুন ঢঙয়ের কিছু দৃশ্য ও শাকিব খানের নতুন অবতার নেটদুনিয়ায় বেশ আলোচিত হচ্ছে।

এক মিনিট তিরিশ সেকেন্ডের ফোরকাস্টের শুরুতে আবহাওয়া বার্তায় দেশের সব পুলিশ স্টেশনকে ১০ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। সেইসঙ্গে দেশবাসীকে অবস্থান পরিবর্তন না করতে পরামর্শ দেওয়া হয়। এরপর হাজির এক মুখোশ মানব, যার তাণ্ডবে তটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তুমুল তাণ্ডবের পর দেখা যায় মুখোশ মানব আর কেউ নন, শাকিব খান। ছোট চুল, তামাটে ত্বক। এ যেন অন্য এক অবতার! সাথে দেখা গেল তার কিচু ধুমধুমার অ্যাকশন দৃশ্যও।

টানটান উত্তেজনার এই টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ‘তাণ্ডব’ এর টিজার দেখে শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। ফোরকাস্টে শাকিব খান ছাড়াও জয়া আহসান, রোজী সিদ্দিকি ও এজাজুল ইসলামকে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।