বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘দ্য ট্রেইটরস’ সিজন ২-এর ট্রেলার প্রকাশ, প্রতিযোগীদের তালিকায় শ্বেতা-মুনাওয়ার-মল্লিকা

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ৮, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদনপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে প্রকাশিত হয়েছে আলোচিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর দ্বিতীয় সিজনের ট্রেলার। প্রথম মৌসুমের সাফল্যের পর এবারও অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ফিরেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

ট্রেলারজুড়ে রহস্য, ছদ্মবেশ ও প্রতিযোগীদের পারস্পরিক অবিশ্বাসের চিত্র উঠে এসেছে। প্রতিযোগীদের মানসিক টানাপোড়েন ও প্রতারণার দিকটিও বিশেষভাবে তুলে ধরেছেন সঞ্চালক করণ জোহর।

এবারের মৌসুমে প্রতিযোগী হিসেবে ট্রেলারে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাঁর পাশাপাশি প্রতিযোগীদের তালিকায় রয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকী, অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত ও রিয়া চক্রবর্তী।

প্রতিযোগীদের তীক্ষ্ণ মন্তব্য ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের ইঙ্গিত নতুন মৌসুমটি ঘিরে বিনোদন অঙ্গনে কৌতূহল তৈরি করেছে।

একটি বিলাসবহুল প্রাসাদের পটভূমিতে তারকাদের একে অপরকে বিভ্রান্ত করা এবং কৌশলগত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে টিকে থাকার মূল ফরম্যাটের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে রিয়েলিটি শোটি। প্রথম মৌসুমের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবারও প্রতিযোগীদের জন্য চ্যালেঞ্জ ও উত্তেজনার মাত্রা বাড়ানো হয়েছে।

শিগগিরই জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে শোটির সম্প্রচার শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।