সোনারগাঁয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
‘চির উন্নত শির’ স্লোগানকে ধারণ করে তিন বছর পূর্ণ করে চতুর্থ বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক খবরের কাগজ। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক খবরের কাগজের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ফুট কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলা ডিপো টি এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, দৈনিক যুগান্তরের সাংবাদিক আল-আমিন তুষার, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক আমাদের কণ্ঠের সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাররম মামুন, ফরিদ হোসেন, দৈনিক আগামীর সময়ের বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালবেলার সাংবাদিক রুবেল মিয়া এবং দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ডালিম হোসাইন।
এ ছাড়া দৈনিক পত্রিকার পাতার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তারেক হাসান চৌধুরী, বাংলাভিশনের সাংবাদিক অপু কিরণ এবং দৈনিক মুক্ত খবরের সোনারগাঁ ও বন্দর প্রতিনিধি শাহীন সাকিসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, কামাল হোসেন ভূঁইয়া, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন ও হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক খবরের কাগজের সংবাদ পরিবেশনার প্রশংসা করেন। তাঁরা বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের নানা অসংগতি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


