বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

দ্রুত বিচার আইন স্থায়ী করে সংসদে বিল পাস

Main Admin
মার্চ ৬, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

দ্রুত বিচার আইন এর সময়ের মেয়াদ বাড়ানোর
বদলে স্থায়ী রূপ  নিয়েছে। বিএনপি-জামায়াত জোট
সরকারের আমলে প্রণীত এ
আইনটি স্থায়ী করতে মঙ্গলবার
জাতীয় সংসদে ‘আইন-শৃঙ্খলা
বিঘ্ন কারী অপরাধ (দ্রুত বিচার সংশোধন) বিল পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
বিলটি পাসের জন্য সংসদে
তোলেন। বিলের ওপর আনা
জনমত যাচাই ও বাছাই কমিটিতে
প্রেরণ এবং সংশোধনী
প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
২০০২ সালে প্রথম এই আইনটি করা হয়েছিল দইু বছরের জন্য। এরপর ৭ দফা এই আইনের মেয়াদ
বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালে আইনটি সংশোধন
করে মেয়াদ বাড়ানো হয়। আগামী ৯ এপ্রিল এই
আইনের মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে আইনটির
মেয়াদ না বাড়িয়ে তা স্থায়ী করার সিদ্ধান্ত নেয় সরকার।
গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভায় এই  সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন
মন্ত্রিসভায় বিলের খসড়া
অনুমোদনের পর আজ মঙ্গলবার  (৫ মার্চ) এ সংক্রান্ত বিল সংসদে
পাস হলো। বিলে আইনটি স্থায়ী
করা ছাড়া অন্য কোনও সংশোধনী
আনা হয়নি। বিল পাসের
আলোচনায় অংশ নিয়ে জাতীয়
পার্টির সংসদ সদস্য মজিবুল হক  চুন্নু বলেন , ‘২০০২ সালে বিএনপি জামায়াত সরকার যখন আইনটি
করেছিল, তখন আপনারা
(তৎকালীন বিরোধী দল আওয়ামী
লীগ) বলেছিলেন— এটি নিপীড়নমূলক ও কালো আইন। এই আইনটি রাজনৈতিক কারণে বা সরকার চাইলে
যেকোনও কারণে নাগরিককে হয়রানি করতে পারে। সে
আইনটি আপনারা রেখেছেন। আমি জানি না কেন
রেখেছেন?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।