পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাইটক্লাব ট্র্যাজেডি গোয়ায়, নিহত পঁচিশজন

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ৮, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর পর বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মালিক সৌরভ লুথরা। গত শনিবার গভীর রাতের এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন পর্যটক ও ১৪ জন ক্লাবকর্মী ছিলেন। মর্মান্তিক ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন সৌরভ লুথরা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে সৌরভ বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যবস্থাপনা বিভাগ গভীর শোক প্রকাশ করছে, প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’

অগ্নিকাণ্ডের চলমান তদন্তের মধ্যে লুথরা আশ্বাস দিয়েছেন, শোকসন্তপ্তদের সব ধরনের সহায়তা, সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে। তিনি লিখেছেন, ‘এই অপূরণীয় ক্ষতি ও গভীর দুঃখের সময়ে, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে ব্যবস্থাপনা বিভাগ সংহতি প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’ গোয়ার আরপোরায় অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবটিতে আগুন লাগার কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সংকীর্ণ ছিল। আগুন ছড়িয়ে পড়লে অনেকেই নিচতলার রান্নাঘর ও বেজমেন্টের দিকে ছুটে যান। তবে সেখানেই আটকে পড়েন। অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাস নিতে না পেরে। প্রথমে মৃতের সংখ্যা ২৩ বলা হলেও পরে তা বেড়ে ২৫ হয়।

সূত্র: হিন্দুস্থান টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।