বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়নগঞ্জে জাপা চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামের এক যুবককে হত্যা চেষ্টা ও গুলিবিদ্ধ হয়ে  আহতের ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ আরও ১৪৫ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি রুজু করা হয়। আসামিদের তালিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও শামীম ওসমান সহ আরও অনেকেই এই মামলায় আসামী করা হয়েছে । সেই সাথে আরও চার শতাধীক অজ্ঞাত নামা উল্লেখ করে এই মামলায় আসামি করা হয়।
মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকার আরিফ মিয়া (৩২)। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে মামলাটির আবেদন করা হলে আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়।
মামলায়সূত্রে জানা গেছে , বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ  হয় আরিফ মিয়া। পায়ে ও শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়‌।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।