বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদকে নিয়ে চিন্তিত বিসিবি

অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান সুপার লিগে খেলতে এ বছর তিন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে লিটন দাস পাকিস্তানের গেলেও টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে দেশে ফিরে এসেছেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদ রানা এখনো আছেন পাকিস্তানে।

কিন্তু হুট করেই তাদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে বিসিবি। কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।

এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন,‘ক্রিকেটারদের সঙ্গে, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা পিসিবির সঙ্গেও যোগাযোগ রাখছি। তারা (রিশাদ ও নাহিদ) এখন নিরাপদে আছে।’

এখন নিরাপদে থাকলেও বিসিবি তাঁদের নিরাপত্তা নিয়ে ‘চিন্তিত’ বলে জানান প্রধান নির্বাহী নিজামউদ্দিন। তাঁদের এখনই ফিরিয়ে আনার চেষ্টা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা (পরিস্থিতির) ওপর নির্ভর করবে। মাত্র একটা ডেভেলপমেন্ট হলো। এখনও কী অবস্থা তা বোঝা যাচ্ছে না।’

পান্ডিয়ার রানআউট মিসে শেষ বলে জিতে সবার ওপরে গিলের গুজরাট
এবারের পিএসএলে পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন রিশাদ হোসেন, পেয়েছেন ৯ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে পাকিস্তান গেলেও এখনো মাঠে নামতে পারেননি পেসার নাহিদ রানা।

এ মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে দেশটিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এ জন্য মিরপুরে তিন দিন ধরে প্রস্তুতিও চলছে। এই সিরিজটি শেষ পর্যন্ত হবে কি না বা কোথায় হবে, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।