বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিরোজপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেজদাসকাঠী কলেজের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে উদযাপিত হচ্ছে তেজদাসকাঠী কলেজের দুই দিন ব্যাপী  জমকালো অনুষ্ঠান। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার বেলা ১১ টায় কলেজ মাঠে সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ও মিলমেলায় পরিনত হয়।
এ উপলক্ষে কলেজের গভার্নিং বডির সভাপতি ও পিরোজপুর  জেলা প্রশাসক  মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন। বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, কলেজের অধ্যক্ষ পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন সহ অন্যান্যরা।
এ উপলক্ষে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগীতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।