নিজের ক্যারিয়ার নিয়ে প্রত্যেককেই লড়াই করতে হয়। বিশেষ করে তখন, যখন আপনি অনেক বছর ধরে এক জায়গায় চাকরি করছেন- এতে মনে হতে থাকে যে আপনি আটকে গেছেন। আপনি নিজের জায়গায় থেকে দেখবেন অন্যরা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে অনেকেই হয়তো থেমে আছে, যেখানে চাইলেই অনেক কিছুই করা যায়। আপনার লক্ষ্য অর্জিত হলে আর্থিক সুবিধা, ভালো লাইফস্টাইল এবং নতুন পদবি অর্জন করতে পারবেন। কিন্তু সেজন্য অনেক কর্মঠ হতে হবে।
স্পষ্ট লক্ষ্য নির্ধারণ
-মূল্যবোধের ওপর প্রতিফলন করা: ক্যারিয়ারে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি নির্ধারণ করুন।
-নিজের শক্তি শনাক্ত করা: নিজের দক্ষতা রয়েছে কোন ক্ষেত্রে তা শনাক্ত করা।
-লক্ষ্য সংজ্ঞায়িত করা: আপনার লক্ষ্যগুলো নির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য এবং এর সময়সীমাবদ্ধ নির্ধারণ করতে হবে।
পেশাদার নেটওয়ার্ক তৈরি
-নেটওয়ার্কিং ইভেন্টগুলোয় অংশ নেওয়া: পেশাদার ব্যক্তিদের সম্মেলন, মিটআপ ও চাকরি সংক্রান্ত মেলায় যোগ দিন।
-পেশাদার কর্মস্থলে যোগ দেওয়া: পেশাদার ব্যক্তিরা কাজ করে এমন কর্মস্থল ও প্রতিষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করুন।
-সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকা: লিংকড ইন, টুইটারের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত থাকুন। এসব মাধ্যমে প্রতিক্রিয়া ও পরামর্শ দেখুন।
মন্তব্য জানতে চাওয়া
গঠনমূলক সমালোচনা জানতে চাওয়া: পরিচালক, সহকর্মী ও পরামর্শদাতার কাছে নিজের কাজ, লক্ষ্য সংক্রান্ত ব্যাপারে জানতে চাইতে পারেন।
পরামর্শদাতা খোঁজা: এমন একজন পরামর্শদাতাকে খুঁজুন, যিনি আপনার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নির্দেশনা ও সমর্থন দিতে পারেন।
অগ্রাধিকার দেওয়া
স্বাস্থ্যকর কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা: কাজ ও ব্যক্তিগত সময় নির্ধারণ করতে হবে। কাজকে যেমন গুরুত্ব দিতে হবে, একইভাবে ব্যক্তিগত সময়কেও অগ্রাধিকার দিতে হবে।
শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া: শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে নিয়মিত শারীরিক ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
নতুন দক্ষতা অর্জন
শিল্পের সঙ্গে আপডেট থাকা: শিল্পের সঙ্গে সব সময় আপডেট থাকতে ক্যারিয়ার কিংবা লক্ষ্য সংক্রান্ত সম্মেলন, ওয়েবিনার ও কর্মশালায় যোগ দিন।
অনলাইন কোর্স করা: কোর্সিরা, লিংকডইন লার্নিং ও ইউডেমির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন নতুন দক্ষতা অর্জন করতে পারেন।
শিল্প সম্পর্কিত প্রকাশনা পড়া: বিভিন্ন শিল্পোন্নয়ন সম্পর্কে জানার জন্য শিল্প সংক্রান্ত প্রকাশনাগুলো নিয়মিত পড়তে পারেন।
অনুকূল পরিবেশের জন্য প্রস্তুত
পরিবর্তনের জন্য প্রস্তুত: নতুন নতুন প্রযুক্তি ও কাজ সম্পর্কে জানাশোনার চেষ্টা করতে হবে।
সক্রিয় থাকা: পরিস্থিতি পরিবর্তন হলে তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আগ্রহী হন।
নতুন কিছু শেখার চেষ্টা: নতুন কিছু শেখার জন্য নিজেকে প্রস্তুত থাকতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
ঝুঁকি নেওয়া
কমফোর্ট জোন থেকে বের হওয়া: নতুন নতুন চ্যালেঞ্জ ও দায়িত্ব গ্রহণের জন্য নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার চেষ্টা করুন।
পারিপার্শ্বিক পদক্ষেপ বিবেচনা করা: আশপাশে থাকা বিভিন্ন বিষয় বিবেচনা করে নতুন সুযোগ গ্রহণের চেষ্টা করতে পারেন।
নতুন সুযোগের জন্য উন্মুক্ত থাকা: বিভিন্ন সময় নানা ধরনের নতুন সুযোগ আসবে। সেসব সুযোগ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।

