বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফের অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

Main Admin
মে ২৭, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ‘ভার্চুয়াল দ্বন্দ্ব’ নতুন কিছু নয়। মাঝে মধ্যেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন এই দুই নায়িকা।মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী। সেখানে তিনি শেয়ার করেন শাকিব খান ও তাদের ছেলে শেহজাদ খান বীরের একান্ত কিছু মুহূর্তের ছবি। ছবিতে দেখা যায়, সন্তানকে সময় দিচ্ছেন ও আদরে ভরিয়ে দিচ্ছেন শাকিব। যেখানে ক্যাপশনে বুবলী লিখেন, ‘পরিবার- যেখান থেকে জীবন শুরু হয়, এবং ভালোবাসা কখনও শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সোশ্যালে শেয়ার করেন। সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

দুই ছেলের সঙ্গে শাকিব খানের ফ্রেমবন্দি এই সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করছেন অপু বিশ্বাস ও বুবলীর। সেই সঙ্গে তাদের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বুবলীর সমালোচনা করছেন, আবার কেউ কেউ অপু বিশ্বাসের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।