বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাংলাদেশি শিক্ষার্থী জি এম হাসান উল বান্না ইন্টেলে চাকরি পেলেন, বেতন বছরে ২ কোটি ৪২ লাখ টাকা

Main Admin
মার্চ ৬, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশি শিক্ষার্থী জি এম হাসান উল বান্না যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ইন্টেল এ চাকরি পেয়েছেন। তিনি মডিউল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টেল করপোরেশনের ওরেগন অফিসে যোগ দিয়েছেন ৬ জানুয়ারি ২০২৫ তারিখে।

হাসান উল বান্না বছরে ১ কোটি ৮৩ লাখ টাকা বেতন পাবেন, এবং বোনাসসহ মোট ২ কোটি ৪২ লাখ টাকা মজুরি হিসেবে পাবেন। তার চাকরির অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যবিমা, সন্তানদের স্কুলের সুবিধা, এবং নিজের পড়াশোনার খরচ।ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে স্নাতক ,দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর , মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি (সাড়ে তিন বছরে সম্পন্ন) ।তিনি দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করেছেন এবং চীনে একটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।

হাসান উল বান্না জানান, তিনি ২০২৪ সালে পিএইচডি অধ্যয়নরত অবস্থায় ইন্টেলে চাকরির আবেদন করেন। এপ্রিল মাসে তিনি ইন্টেল থেকে ভাইভার জন্য ডাক পান এবং তিনটি ধাপে ভাইভা পরীক্ষা শেষে জুনে তার চাকরি নিশ্চিত হয়। চাকরির অফার পাওয়ার পর তিনি বলেন, “জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো।”হাসান উল বান্না ইন্টেলে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন যে, একাডেমিক ফলাফলের পাশাপাশি সংগঠন ও ক্লাবের সঙ্গে জড়িত থেকে নেতৃত্বগুণ অর্জন করতে হবে, যা পরবর্তীতে অনেক কাজে আসে।

হাসান উল বান্না নওগাঁর বদলগাছী এলাকায় জন্মগ্রহণ করেন এবং তার প্রাথমিক শিক্ষা জয়পুরহাটে। এসএসসি তিনি আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০০৬ সালে এবং এইচএসসি আক্কেলপুর এমআর ডিগ্রি কলেজ থেকে ২০০৮ সালে সম্পন্ন করেন।জীবনযুদ্ধে সফলতা অর্জন করা হাসান উল বান্না তার পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে ইন্টেল এর মতো বিশাল প্রতিষ্ঠান থেকে চাকরি অর্জন করেছেন এবং তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক উত্তম উদাহরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।