বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যাংকের চাকরিতে তমা মির্জা, অভিনয় ছাড়ছেন কি

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার প্রথম সারির অভিনেত্রী তমা মির্জা। গত কয়েক বছরে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওটিটিতেও পেয়েছেন সাফল্য। সেই ব্যস্ত অভিনেত্রী এবার যুক্ত হলেন করপোরেট দুনিয়ায়। একটি বেসরকারি ব্যাংকে চাকরিতে যোগ দিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) তমা নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, একটি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দিয়েছেন। এ খবর প্রকাশের পর তাঁর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে অভিনয়ের কী হবে? তমা কি অভিনয় ছেড়ে দিচ্ছেন?

তবে আপাতত এমন কোনো সম্ভাবনা নেই। বিষয়টি স্পষ্ট করেছেন তমা নিজেই। তিনি বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।’

নতুন চাকরি প্রসঙ্গে তমা বলেন, ‘অভিনয়জীবনের বাইরে একটি নতুন অভিজ্ঞতা সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। এটি আমার জন্য এক দারুণ অভিজ্ঞতা। অভিনয়ের পাশাপাশি এখন থেকে এই পেশাতেও সময় দেব। আমার জন্য দোয়া করবেন, নিজের এই নতুন কাজেও যেন সফল হতে পারি।’

এই বার্তার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তমা। ছবিটি ওই ব্যাংকের গুলশান প্রধান কার্যালয়ে তোলা। পোস্টের নিচে তাঁকে শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়েছেন অনেকে। অভিনেত্রী দীপা খন্দকার, সাদিয়া আয়মান, নির্মাতা শিহাব শাহীনসহ অনেক তারকাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

তমা জানান, নতুন চাকরির কারণে অভিনয় থেকে দূরে সরে যেতে হবে না। ব্যাংক কর্তৃপক্ষও তাঁর অভিনয়ের বিষয়ে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। ফলে দুই ভুবনের কাজই সমানতালে চালিয়ে যাবেন তমা।

তমাকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি সুপারহিট হয়েছিল। শোনা যাচ্ছে, এবার ভিকি জাহেদের নির্মাণে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।