বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল ইস্কাফ, নারী গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট
অক্টোবর ১৭, ২০২৬ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল ইস্কাফ, নারী গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট , রাজশাহী

: রাজশাহীর বাঘা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ইস্কাফ (ESkuf) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মদিনা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী জামরুল ইসলাম (৩৯) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মালিয়ানদহ গ্রামের জামরুল ইসলামের বাড়িতে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে রাত ৩টা ৩৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির পূর্বমুখী শয়নকক্ষের মেঝেতে পুঁতে রাখা একটি ড্রাম থেকে ৪৭ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং মদিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মদিনা বেগম ওই বাড়ির মালিক জামরুল ইসলামের স্ত্রী। অভিযানের সময় তাঁর স্বামী জামরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার মদিনা বেগম ও পলাতক জামরুল ইসলামের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।