বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

গিয়াস উদ্দিন সরকার
অক্টোবর ১৬, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

বিশেষ প্রতিনিধিঃ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলের ব্যানারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। এ সময় রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বাইজিদ হোসেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আলী এবং ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্রদলের নেতা মোঃ আশিকুর রহমান।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা মনে করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকা জরুরি। একই সঙ্গে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিক্ষোভ ও মশাল মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

ছবি: পাবনার ভাঙ্গুড়ায় সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিলের ব্যানার হাতে নেতাকর্মীরা।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৬ অক্টোবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।