বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে রাষ্টীয় ভাবে বাউল দিবস স্বীকৃতির দাবীতে স্মারকলিপি

 ময়মনসিংহ ব্যুরো
নভেম্বর ২৮, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে বাউল দিবস পালনে রাষ্টীয় ভাবে স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে জেলা বাউল সমিতি। বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দরা। এর আগে নগরীর বুড়াপীরের মাজার হতে বাউল শিল্পিরা আধ্যাত্নিক গানে গানে মানবতার জন্য পদযাত্রা করেন তারা। পদযাত্রা শেষে বিভিন্ন জেলা থেকে আগত বাউল শিল্পিরা এশিয়ান সংগীত জাদুঘরে বাউল গান পরিবেশন করেন।
সমিতির সাধারন সম্পাদক বাউল শিল্পি রেজাউল করিম আসলাম বলেন, বাউল গান শুধু গান নয়, এটি একটি আধ্যাত্মিক পথ। এতে মানবতার, প্রেমের সহনশীলতার সত্যের প্রতীক। বাউল গান মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে সমাজকে একত্রিত করে। বাউল গান বাঙ্গালি জাতীর সংস্কৃতির মূল সত্যা।
স্মারকলিপিতে সমিতির পক্ষ থেকে বলা হয়, ময়মনসিংহ জেলার প্রায় ৫শ বাউল শিল্পী, যন্ত্র শিল্পীদের নিয়ে বাউল সমিতি গঠন করা হয়েছে। বাউল শিল্পীদের জীবন জীবীকা নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই হতদরিদ্র, প্রতিবন্ধী, অস্বচ্ছল বাউল শিল্পীদের জন্য বাউল সঙ্গীত পরিবেশন করা অত্যান্ত প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বাউল সমিতির সভাপতি বাউলসুনিল কর্মকার, সাধারন সম্পাদক রেজাউল করিম, বাউল গফুর, বাউল সেতারা বেগম, বাউল সুনিল কর্মকার, বাউল রফিক, বাউল মালেকা প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।