বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মহিপুর সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু 

সাইফুল ইসলাম, কলাপাড়া উপজেল
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর মহিপুরে গ্রীণ লাইন পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত সাগর মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। সে বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্স মহিপুর অফিসের নৈশ প্রহরী এবং অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে সে তার নিজ বাড়ি মনোহরপুর থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীণ লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।