মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার”
মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি”
মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় দুটি ধারালো চাপাতিসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ অক্টোবর) গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় দায়িত্ব পালনকালে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন—
(১)মোঃ মহিবুল্লা হোসেন লামীম (২৪), পিতা: আব্দুস সালাম, সাং: জগন্নাথপুর, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর।
(২)মোঃ রবিউল ইসলাম সানজিদ (১৮), পিতা: মোঃ খোকন হাওলাদার, সাং: সোনাপুর, থানা: কাজীরহাট, জেলা: বরিশাল।
উভয় বর্তমানে ডিএমপির কলাবাগান থানার ৯৪/২ ধানমন্ডি গ্রীনরোড এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ওই দুই যুবক পাখির মোড় এলাকায় পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের নিকট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাদের দুইজনকে দুটি ধারালো চাপাতিসহ হাতেনাতে ধরে ফেলে।
এ ঘটনায় গজারিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


