বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফারুকী-তিশার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা, কী জানা যাচ্ছে?

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচ্ছেদের গুঞ্জন চলছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও আলোচনায় উঠে এসেছে দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় এই দম্পতির সম্পর্কের বিষয়টি।

‘ফারুকী-তিশার বিচ্ছেদ’, ‘সংসার ভাঙছে ফারুকী-তিশার’ কিংবা ‘দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে’—এমন নানা দাবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা এসব আলোচনার মধ্যে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি ফারুকী ও তিশা। তাঁদের নীরবতার কারণে গুঞ্জন আরও ছড়িয়ে পড়ছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কারও প্রোফাইলেই এ বিষয়ে কোনো বক্তব্য দেখা যায়নি। কোনো সংবাদমাধ্যমেও তাঁরা এ নিয়ে কথা বলেননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনলাইনে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ছে।

কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তাঁদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে তিশা ফারুকীর কাছ থেকে আলাদা থাকছেন। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্ম প্রযোজনা করেছেন তিশা। অন্যদিকে, চলচ্চিত্র নিয়ে ফারুকীর সাম্প্রতিক একটি পোস্টও নজরে এসেছে। তবে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন নিয়ে ফারুকী ও তিশা কেন নীরব রয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে।

ফারুকী ও তিশার পরিচয় কাজের সূত্রে। সেখান থেকে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক। পাঁচ বছর প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান। এর চার বছর পর তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে।

এ বিষয়ে জানতে তিশার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।