বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মেসির বিদায়ে ভারাক্রান্ত নাদিয়া আহমেদ, ‘চিরকাল তোমাকে মিস করব’

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। তাঁর এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অগণিত ভক্তের মতো তাঁর বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদেরও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাদিয়া। তিনি লিখেছেন, ‘আজ থেকে ৩১ আগস্ট তারিখটি আমার ও আমার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, “দ্য গ্রেটেস্ট” লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

মেসির বিদায়ে আর্জেন্টিনার জার্সিতে তাঁকে আর দেখতে না পাওয়ার আক্ষেপও ফুটে উঠেছে নাদিয়ার কথায়। তিনি বলেন, ‘এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে, একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।’

মেসির ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নাদিয়া। ফুটবল মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্স আর্জেন্টিনা সমর্থকদের জন্য কতটা গর্বের ছিল, সেটিও তুলে ধরেছেন তিনি।

নাদিয়া লিখেছেন, ‘ফুটবলে তোমার জাদুকরী মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ, লিও মেসি। বিশেষ করে আমরা, আর্জেন্টিনার সমর্থকরা, তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ ও ঋণী থাকব প্রতিবার আমাদের গর্বিত করার জন্য। ধন্যবাদ, লিও। তোমার জাদু, তোমার অর্জন আর তোমার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।