বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মোখা দখল হুথিদের, ইরানে উচ্ছ্বাস—জয়কে যুক্তরাষ্ট্রের ওপর বিজয় হিসেবে দেখছেন অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এই জয় নিয়ে ইরানের রাজনৈতিক অঙ্গন ও সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দেশটির অনেকে হুথিদের এই জয়কে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের জয় হিসেবে দেখছেন।

হুথি বিদ্রোহীদের বেশির ভাগই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা দখল করে নেয় তারা। এরপর থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

লোহিত সাগরে হুথিদের এই বিজয়কে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। শনিবার (১২ সেপ্টেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে তিনি লেখেন, “পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুথিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।”

গত শুক্রবার বন্দরনগরী মোখার পূর্ণ নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। ইয়েমেন সরকারের জন্য এটি বড় ধরনের ধাক্কা। মোখার নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে লোহিত সাগরে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইয়েমেনি সরকার।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি পুরোনো বক্তব্য আবার সামনে এনেছেন। ওই বক্তব্যে খামেনি বলেছিলেন, “হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে।”

হুথিদের জয় নিয়ে ঘালিবাফ নিজেও বলেছেন, “সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।”

অন্যদিকে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, হুথিদের এই জয়ে ইরান সরকার খুশি। তিনি বলেন, “এই অঞ্চলের সব দেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে স্বাধীন হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া উচিত।”

সূত্র: আলজাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।