আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার উদ্যোক্তা জীবনের গল্প আমি আপনাদের মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করছি আসলে যখন যখন করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ে তখন আমি কলেজের টিচার ছিলাম।
মহামারীর কারণে প্রতিষ্ঠান প্রায় বন্ধ তখন আমি আসলে নিজেকে কি করবো আমি সংসার কিভাবে চালাবো এই নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল এবং সম্পূর্ণ বাসাতে বসে ছিলাম। একদিন চিন্তা করলাম যে আমাদের যে বাগান গুলো আছেন সেগুলো আমি বিক্রি না করে আমি নিজেই আম সেল করব আমি বাসাতে যখন বললাম এটাতে কেউ রাজি ছিল না। কারণ সবার একটাই কথা তুমি পারবা না কিন্তু আমি একরকম জেদ করে বসলাম এবং আব্বাকে বললাম আপনি বাইরে যে টাকা পেতেন সে টাকা দিয়ে আমি আপনার বানান কিনে নিব। সঠিক কথা মত আমি বাগান নিয়ে নিলাম এবং ফেসবুকে এড দিলাম যাহোক প্রথম বছর আমার মোটামুটি ভাল হয়েছিল অনলাইনে বাকিগুলো অফলাইনে অর্থাৎ আমাদের এখানে যে আড়ত আছে এখানে দিয়ে দিলাম এভাবেই আমার ২০২১ সাল থেকে পথ চলা শুরু এখন প্রত্যেক বছর আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় প্রতিবছর প্রায় দেড়শ থেকে 200 মন অনলাইনে পাঠিয়ে দেই কোন প্রকার বোস্ট ছাড়া।
চাঁপাইনবাবগঞ্জে যত উদ্যোক্তা আছে প্রায় সবাই বুস্ট করে বিজনেস করে কিন্তু একমাত্র আমি কোন প্রকার বুস্ট ছাড়া এতগুলো সিজনাল আম বারোমাসি আম আমসত্ত্ব খেজুর গুড় আখের গুড় দিয়ে থাকি তো এইটা অবশ্যই আমার একটা ভালো লাগা এবং ভালবাসার জায়গা।
ইনশাল্লাহ আমি খাঁটি মানের খাঁটি ভাবের একেবারে নির্ভেজাল প্রত্যেকটা পণ্য আমি ডেলিভারি করে থাকি এখন নতুন আরো কিছু পণ্য মিঠুর বাজারে সংযোজন করব ছাতু, চাল কুমড়ার বড়ি, মাসকলাইয়ের ডাল ভাজা।
আপনারা অন্তত একবার টেস্ট করার জন্য আমার পণ্য নিয়ে দেখতে পারেন।
নামঃ মোহাঃ ফারুক আজম মিঠু
পেজঃ মিঠুর বাজার
মোবাইল নং ০১৭৮৮৯২৯২২৯
ঠিকানাঃ চাঁপাই নবাবগঞ্জ সদর

