বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রকমারি পণ্য নিয়ে কাজ করছেন কুমকুম নাহার ।

Main Admin
আগস্ট ১০, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

অনেক আগে থেকে অফলাইনে ব্যবসা করতেন কুমকুম নাহার । হঠাৎ একদিন মেয়ের বান্ধবী তাকে উই ‘তে এড করে দেয় । তিনি জানান ওখানকার বিভিন্ন নারী উদ‍্যোক্তাদের পোষ্ট পড়ে আমিও উৎসাহ পাই, আমারও মনে হতে থাকে – আমিও আমার ব‍্যবসাটাকে আরো একটু ভালো ভাবে করি, এতে নিজের একটা পরিচয় তৈরি হবে, নিজে স্বাবলম্বী হতে পারবো , আমাকে দেখে আরো মেয়েরা উৎসাহ পাবে এবং সেই সাথে আমি নিজে কিছু নারীরও কর্মসংস্হান করতে পারবো, সেই ভাবনা থেকেই উদ‍্যোক্তা হলেন — জানান উদ‍্যোক্তা কুমকুম নাহার ।কুমকুম নাহার শুরুটা করেছিলেন ২০০০ সালে, বিভিন্ন রকমের নকশিকাঁথা, নরমাল কাঁথা, ছাপা কাঁথা, আর্ট করা সব ধরনের কাথাঁর কাজ দিয়ে । এছাড়াও তার প্রতিষ্ঠানে রয়েছে কাটারি চিকন চাল, সুগন্ধি আতপ চাল, চালের আটা, চালের ছাতু, সরিষার খাঁটি তেল ঘানি তে ভাঙা, গরুর মাংসের আচার, দই, দুধ, রেডি হাঁসের মাংস রান্না , দেশি মুরগী রান্না , কেমিক্যাল মুক্ত ফল , হাতের কাজের থ্রিপিস, মেথি গুড়া, মেহেদী গুড়া, নারিকেলের নাড়ু, ছাতুর নাড়ু , ঘি এবং মহাস্থানের কটকটি সহ নানা পণ্য নিয়ে তিনি কাজ করছেন ।

কুমকুম নাহারের অনলাইন পেইজের নাম –
” রকমারি পণ্যের বাহার ” । তিনি হাসতে হাসতে জানান ” রকমারি জিনিস নিয়ে কাজ করি তাই নামও দিয়েছি ” রকমারি পণ্যের বাহার ” । তার প্রতিষ্ঠানে এখন ২০ জন সহকর্মী রয়েছে । তিনি জানান – প্রথমে আমি ২০০৭ থেকে অফলাইনেই কাজ করছিলাম তারপর ২০২০ থেকে আমার মেয়ের অনুপ্রেরণায় অনলাইনে কাজ করতে শুরু করি ।স্বামী আর পরিবারের সর্মথনেই ঘরে বসে বিভিন্ন পন‍্য নিয়ে কাজ করে নিজেকে আর পরিবারকে স্বাবলম্বী করেছেন উদ‍্যোক্তা কুমকুম । মাসে এখন তার সর্বনিম্ন ২৫০০০ টাকার পণ্য বিক্রি হয় । নারী পুরুষ সব ধরনেরই ক্রেতা তার পণ্য ক্রয় করে থাকে ।বগুড়ার মেয়ে কুমকুম নাহার, দাখিল পাস করে প্রশিক্ষণ নিয়েছিলেন বিসিক থেকে । এরপর খাদ্য অধিদপ্তর থেকে খাদ্য কর্মসূচির উপরও প্রশিক্ষণ নিয়েছেন – তিনি জানান ।তরুন উদ‍্যোক্তাদের জন্য উদ‍্যোক্তা কুমকুম নাহার বলেন – আপনারা অযথা সময় নষ্ট না করে উদ্যোক্ত হতে পারেন , ফ্রীল্যান্সিং করতে পারেন ।
চাকরির আশায় বসে না থেকে নিজে কিছু করুন ।

এই উদোক্তা জানান ; তার ভবিষ্যৎ পরিকল্পনা দেশের গন্ডি পেরিয়ে তার পণ্য একদিন বিদেশেও রপ্তানি হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।