বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

রবি বোলার হান্টে নির্বাচিত ২১ প্রতিভা, এনসিএলে খেলার সুযোগ পেয়েছেন সাতজন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘রবি বোলার হান্ট’ শেষ হয়েছে।

গত ২ নভেম্বর ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ইতিমধ্যে সাতজন দেশের প্রথম শ্রেণির টুর্নামেন্ট ‘ন্যাশনাল ক্রিকেট লিগে’ (এনসিএল) খেলার সুযোগ পেয়েছেন। এ ছাড়া একজন চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকা ‘তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের’ (ডি-৩) একটি দলে।

দেশজুড়ে ২৫ হাজারের বেশি নিবন্ধন থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন প্রতিশ্রুতিশীল বোলার। তাঁদের মধ্যে ১৩ জন পেসার ও ৮ জন স্পিনার। নির্বাচিত বোলারদের মধ্যে নারী ৪ জন এবং পুরুষ ১৭ জন। অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবে মাত্র ৯ ও ১২ বছর বয়সী দুজন খুদে ক্রিকেটারকেও দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

পুরো আয়োজনজুড়ে উঠে এসেছে আবেগ, সাহস ও স্বপ্নপূরণের নানা গল্প। কেউ ভাঙা হাত নিয়েও নিজের প্রতিভা তুলে ধরতে এসেছেন, কেউ আবার বিদেশ ছেড়ে অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। কারও পাশে ছিল না পরিবারের সমর্থন, কেউ দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে পৌঁছেছেন ট্রায়ালের মাঠে। সবার গল্প আলাদা হলেও একটি জায়গায় মিল ছিল—ক্রিকেটার হওয়ার স্বপ্ন এবং তা পূরণের অদম্য চেষ্টা।

চূড়ান্তভাবে নির্বাচিত ২১ বোলার সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে অনুশীলনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি তাঁরা পাবেন উন্নত প্রশিক্ষণ, অভিজ্ঞ কোচদের দিকনির্দেশনা এবং নিজেদের দক্ষতা আরও বাড়ানোর সুযোগ। এর মধ্য দিয়ে পেশাদার ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার নতুন সম্ভাবনা তৈরি হবে তাঁদের সামনে।

‘পারবে তুমিও’—রবির এই ব্র্যান্ড বিশ্বাসকে ধারণ করেই আয়োজন করা হয়েছিল ‘রবি বোলার হান্ট’। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা প্রতিভাবানদের সুযোগ তৈরি করে দিয়ে রবি আবারও প্রমাণ করেছে, স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে যে কেউ, যদি নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।