বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীর চারঘাট থানা পুলিশের অভিযানে ৬২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী 
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের অভিযানে ৬২ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (১১ ডিসেম্বর) বুধবার চারঘাট থানার বাসুদেবপুর গ্রামে ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে ফারুক হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ফারুক হোসেন (৩২) চারঘাট বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চারঘাট মডেল থানার এসআই মোঃ কামরুজ্জামান ও ফোর্সসহ ১১ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মাদক কারবারি মোঃ ফারুক হোসেন এর বসবাড়ির মধ্যে অবৈধ গাঁজার গাছ উৎপাদন, চাষাবাদ ও পরিচর্যা করছে। এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই কামরুজ্জামান ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে অবৈধ ২টি কাঁচা তাজা বড় গাঁজার গাছ, ডালপালাসহ ৬২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের ঘটনায় চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।