- রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে আসামীসহ ভারতীয় গাঁজা এবং মোবাইল ফোন জব্দ
মোঃ শাকিল আহামাদ রাজশাহী
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ২১৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র আভিযানিক দল রাজশাহী জেলার মতিহার থানাধীন জাহাজ ঘাট নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন পলাতক এবং ০১ জন ধৃত আসামীসহ ১.৪ কেজি ভারতীয় গাঁজা, ০১ টি VIVO Y28 এবং ০১ টি VIVO V60e মোবাইল (০২ টি সীম কার্ডসহ)* আটক করতে সক্ষম হয়। ধৃত আসামী’র নাম ও ঠিকানা- মোঃ রোমান (২২), পিতা- মোঃ নুরুল ইসলাম, গ্রাম- নীলফামারী, পোষ্ট- নীলফামারী, থানা- নীলফামারী, জেলা- নীলফামারী। পলাতক আসামীর নাম ও ঠিকানা- মোঃ সুমন রেজা (৩৫), পিতা- মোঃ আকবর আলী, গ্রাম- শ্যামপুর চরপাড়া, পোষ্ট- শ্যামপুর, থানা- কাটাখালী, জেলা- রাজশাহী। ধৃত আসামী এবং পলাতক আসামীর নামে মামলা করতঃ মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালসহ মতিহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।


