বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’: প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার

মোঃ লৎফুর রহমান রাকিব
অক্টোবর ২২, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

রিয়াদে কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর ‘মিট দ্য প্রেস’: প্রবাসে দেশীয় সংস্কৃতি তুলে ধরার অঙ্গীকার

​মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

​দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও সঙ্গীতকে অনন্য উচ্চতায় তুলে ধরতে সৌদি আরবের রাজধানী রিয়াদের ‘হোটেল ডি প্যালেসে’ বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাসলিমা মৌ-এর উদ্যোগে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

​ইতিমধ্যেই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে একাধিক সফল সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছেন এই শিল্পী। প্রবাসে কর্মরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সান্নিধ্যে এসে তাঁদের সুখ-দুঃখ ও জীবনসংগ্রাম খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা গণমাধ্যমকর্মীদের সামনে আবেগঘন ভাষায় ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীরা দিনরাত কঠোর পরিশ্রম করে চলছেন এবং দেশের সার্বিক উন্নয়নে তাঁদের অবদান অনস্বীকার্য।

​নিজের সঙ্গীত যাত্রা সম্পর্কে শিল্পী তাসলিমা মৌ জানান, ২০০৭ সাল থেকে তিনি নিয়মিত গান গাইছেন। দীর্ঘ ১৯ বছরের এই সঙ্গীত ক্যারিয়ারে তিনি দেশ ও বিদেশে সবসময় সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর পরিবেশনা প্রশংসিত হয়েছে এবং তিনি লাভ করেছেন নানা সম্মাননা।

​সৌদি আরব সফরকালে প্রবাসীদের পক্ষ থেকে পাওয়া ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, “সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম” এবং “সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম”-এর পক্ষ থেকে তাঁকে আজীবন সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে। এই বিশেষ সম্মানের জন্য তিনি আয়োজক ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাসলিমা মৌ নিজের গাওয়া কয়েকটি জনপ্রীয় গানের অংশবিশেষ খালি গলায় পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।

​উক্ত ‘মিট দ্য প্রেস’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মাইল কোম্পানির চেয়ারম্যান ও বিশিষ্ট বাংলাদেশী নারী উদ্যোক্তা নাসিম আক্তার। এছাড়াও রিয়াদে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি ও প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।