পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রুশ ড্রোনে ইউরোপ অসহায়

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৮, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবিলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ড্রোন সনাক্তকরণ, প্রতিরক্ষা ও ধ্বংসের ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়, এমন সতর্কতা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস।সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া ভাষণে কুবিলিউস বলেন, ‘পোল্যান্ডের ওপর রাশিয়ার ড্রোন হামলার পরও বুঝতে পারিনি, আমরা রাশিয়ার ড্রোন সনাক্ত ও ধ্বংস করার জন্য যথাযথ প্রস্তুত নই।’

ইউরোপের প্রস্তুতি ও সতর্কতার ঘাটতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘রাশিয়ানরা শিখছে। আমরা কি শিখছি?’

কুবিলিউসের মতে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ইউরোপ এই অভিজ্ঞতা ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে গ্রহণ করে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে।তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমরা তা না করি, এটি একটি ঐতিহাসিক ভুল হবে, যা আমাদের দুর্বল করবে এবং ইউক্রেনকেও দুর্বল অবস্থায় ফেলবে।’

ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তার প্রেক্ষাপটে ইইউ দ্রুত প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে, কারণ তারা আশঙ্কা করছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভবিষ্যতে ন্যাটো দেশের ওপর হামলার পরিকল্পনা করতে পারেন।সেপ্টেম্বরের পোল্যান্ডে রাশিয়ার ড্রোন হামলার পর ন্যাটো তার পূর্ব প্রান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। একই সঙ্গে আরও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে।

সূত্র: দ্য মস্কো টাইমস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।