বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডি এ কে টেক্সটাইল নামক  কারখানায়  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভিতরে থাকার তুলা, সুতাসহ বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে গেছে।বৃহস্পতিবার  সকাল ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ  ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান, সকাল ৭ টার দিকে কারখানাটি চালু অবস্থায় হঠাৎ একটি মেশিনে আগুন জ্বলে উঠে। অল্প কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভিতরে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার ভিতরের থাকা শ্রমিকেরা দৌড়ে বাহিরে বের হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুন কিভাবে লেগেছে এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে পরে জানাবে বলে তিনি আরো জানান। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে একই কারখানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছি। আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তখন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।