পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের এক বিএনপির পথসভায় তিনি এ কথা বলেন। এরপর আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নানাভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনো ষড়যন্ত্র করছে। এই দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, আগামীর নির্বাচনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করাতে হবে। ধানের শীষকে জয়লাভ করাতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোনো বিকল্প নেই।এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।