পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৯, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্ক আলোচনার মাধ্যমে শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
শনিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। এ জন্য বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলন রাষ্ট্র সংস্কারের একটি নতুন সুযোগ তৈরি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও ইনসাফনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেরও চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর এখন রাজনৈতিক সমস্যার সমাধান সংসদের ভেতরে আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো দাবি আদায়ে সহিংসতার পথে যেতে বাধ্য না হয়, সে জন্য কার্যকর রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি সব বিষয়ে বিরোধিতার অবস্থান থেকে সরে এসে গঠনমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষণ সংস্কৃতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তাঁর ভাষায়, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা অনিয়ম ও অপসংস্কৃতি অল্প সময়ে দূর করা সম্ভব নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।